News

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সাল আমীন

নির্বাচনে জয়ের পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন© সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীন। বৃহস্পতিবার  (২৯ অক্টোবর) রাতে ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। 

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন ভোটে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনকে দ্বিগুনের বেশি ভোটে পরাজিত করেছেন।

নির্বাচনে জয়ের পর নিজ সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফয়সাল আমীন বলেন, “কোনো অবস্থাতেই প্রতিপক্ষকে কোনো ছোট করবেন না।প্রবঞ্চনা করবেন না, কেউ কোনো খারাপ কথা বলবেন না।আমরা বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী। আমরা তারেক রহমানের দেল অনুসারী। আর কোথাও কোনো বিজয় মিছিল হবে না। বিজয় আমাদের হৃদয়ে, বিজয় আমাদের হৃদয়ের মধ্যে।”

বিস্তারিত আসছে…

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button