News
আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট হবে না, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুৎ সংকট থাকবে না বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ লক্ষ্যে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, “আগামী গ্রীষ্মে বিদ্যুতের সমস্যা থাকবে না, এমন লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে বেশ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান হলে গ্রামাঞ্চলে আর লোডশেডিং থাকবে না।”
আরও পড়ুন
গত ১৭ বছরে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে খাতটিতে অনিয়ম ও লুটপাটের প্রভাব এখন ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ।
সৌরবিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “গত আট মাস ধরে সরকার সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে দেশে এ ধরনের আয়োজন এবারই প্রথম। এতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন।”
source: The Dhaka Diary