ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর উত্তরের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আংশিক এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন জায়গা পেয়েছেন। আংশিক আহ্বায়ক কমিটি আগামী ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
শফিকুল ইসলাম খান মিল্টন বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন। আর এস এম জাহাঙ্গীর হোসেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
source: The Daily Campus