News

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১২ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

​বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হওয়ার মাধ্যমে কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়।

​সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে তার পক্ষে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী তিনি এই প্রস্তাব উত্থাপন করেন।

​পুনর্গঠিত কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও অন্য সদস্যরা হলেন:

  • ​চিফ হুইপ নুরুল ইসলাম মনি

  • ​মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১)

  • ​জয়নুল আবেদীন (বরিশাল-৩)

  • ​মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬)

  • ​আন্দালিব রহমান পার্থ (ভোলা-১)

  • ​নুরুল হক নুর (পটুয়াখালী-৩)

  • ​মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম-৫)

  • ​ফারজানা শারমিন পুতুল (নাটোর-১)

  • ​ব্যারিস্টার সাকিলা ফারজানা (সংরক্ষিত নারী আসন-৮)

  • ​মো. অলি উল্লাহ (বরগুনা-১)

  • ​সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১)

​সংসদে চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপন করার পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট আহ্বান করেন। ভোটাভুটি শেষে প্রস্তাবটি গৃহীত হলে বিশেষ কমিটি পুনর্গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

source: Azadir Dak

Back to top button