News
দুদকের নতুন মহাপরিচালক হলেন মোরশেদ আলম

পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। নিজস্ব জনবল থেকে তিনি সপ্তম কর্মকর্তা, যিনি মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।
মোহাম্মদ মোরশেদ আলমও একই ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে দুদকে নিয়োগ পেয়েছিলেন।
source: The Dhaka Diary