আমরা জ্বালাও-পোড়াও শুরু করলে আ.লীগের একটি বাড়িও থাকবে না: রাফি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আমরা যদি জ্বালাও-পোড়াও শুরু করি, চট্টগ্রামে আওয়ামী লীগের একটি বাড়িও অক্ষত থাকবে না।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা ও নাগরিকের নিরাপত্তা রক্ষার দাবি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রাফি। এছাড়া রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা হাদি হত্যার বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের ভূমিকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সমালোচনা করেন। তাদের অভিযোগ, হত্যার বিচার ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মিছিলের নেতৃত্ব দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এবং চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন রাফি। কর্মসূচি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব সামিন রহমান।
সমাবেশে খান তালাত মাহমুদ রাফি বলেন, ৩৩১ দিন পার হলেও হাদি হত্যার বিচার নিশ্চিত হয়নি। হত্যাকাণ্ডের আসামিরা ভারতে আশ্রয় নিয়েছে এমন তথ্য থাকার পরও সরকার তাদের দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বাড়িঘরে পেট্রলবোমা হামলা চালাচ্ছে। এসব ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেন তিনি।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা হামলা করবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর আমরা আপনাদের চুমু দেব, এটা ভেবে থাকলে ভুল করবেন। কোথাও হামলা হলে আওয়ামী লীগের কারও বাড়ি নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। চলমান সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এর রাজনৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের তামিম আবতাহী, চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম তাজ, যুগ্ম আহ্বায়ক এইচ এম আয়াজ উদ্দিন ও মাজহারুল ইসলাম এবং যুগ্ম মুখ্য সংগঠক তৌসিফ বিন রফিক।
শু
source: Barta Bazar