News

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল© সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। তারা হলেন, মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ।
 
রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে গতকাল রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
 
আরও পড়ুন
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এই দুই সেনা কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে কোন দেশে তাদের রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হবে, তা চূড়ান্ত করা হবে।

source: The Dhaka Diary

Back to top button