News

আ. লীগের খুনিদের বিরুদ্ধে একটাই জবাব ‘এনাফ ইজ এনাফ’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান© সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। কী সেই জবাব? এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে, আর নয়। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটাই জবাব—এনাফ ইজ এনাফ।’
 
তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আমরা খাল খননের রাজনীতি করতে চাই, দেশের শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চাই।’
 
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় তিনি এসব কথা বলেন। 
 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০২৪ সালে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।”
 
আরও পড়ুন
 
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আমরা খাল খননের রাজনীতি করতে চাই, দেশের শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চাই। কৃষির উন্নয়ন, মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাজনীতি করতে চাই। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতে চাই।”
 
তিনি আরও বলেন, “আমি আপনাদের আহ্বান জানাতে চাই, যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে।”
 
আ. লীগকে হুঁশিয়ারি করে তিনি বলেন, “আসুন, আওয়ামী লীগের খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। কী সেই জবাব? এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে, আর নয়। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটাই জবাব—এনাফ ইজ এনাফ।”
 
প্রধানমন্ত্রী বলেন, “সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সন্ত্রাসীদের শক্তভাবে জবাব দিই, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে কিংবা তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।”
 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রাজনীতি, পদ্মা ব্যারাজ নির্মাণের রাজনীতি। আমাদের রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button