News

বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন© সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বৈঠকে এনসিপির প্রতিনিধি দল তাদের বিষয়গুলো তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার কার্যক্রম ও জাতীয় ঐক্যের বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। মাহদী আমিন জানান, বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে।
 
সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
 
বৈঠকে কোনো শর্ত ছিল কি না, জানতে চাইলে মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর বৈঠকে আসলে শর্ত বলতে কিছু ছিল না। মতবিনিময়ের ক্ষেত্রে এনসিপির প্রতিনিধি দল উনাদের বিষয়গুলো তুলে ধরেছিল এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।’
 
তিনি বলেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে।
 
সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বিষয়টি স্পষ্ট করেছেন। বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতো করে নির্বাচনি ম্যানিফেস্টো ও নির্বাচনি পথসভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো শতভাগ বাস্তবায়ন করবে।
 
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড পরিমাণ অর্ডিন্যান্স আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করবো।’
 
জাতীয় ঐক্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, সে সময় একটা ঐক্য ফুটে উঠেছিল। সব শ্রেণি-পেশার মানুষ তখন ফ্যাসিবাদী শক্তিকে প্রথিত করার জন্য এক হয়েছিল, সেটা এখনও আছে। এই বাংলাদেশের সব জনগণই রাষ্ট্রক্ষমতার মালিক। সেখানে ইতিমধ্যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে।’

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button