News

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এনসিপির ৪ নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও এনসিপি লোগো© সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার পর বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে শুরু হওয়া বৈঠকটি প্রায় ৪০ মিনিট স্থায়ী হয় এবং দুপুর ২টার দিকে শেষ হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি নেতারা সচিবালয়ে পৌঁছান।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপুও উপস্থিত ছিলেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button