News

সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কার কার্যক্রম দ্রুত করার নির্দেশনা দিয়েছেন। এ হলের সংস্কারে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা করলেন শিক্ষামন্ত্রী।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ সলিমুল্লাহ মুসলিম হলের জরার্জীন অবকাঠামো সর্ম্পকে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন এবং যথাশীঘ্রই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করেন।

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, “সলিমুল্লাহ মুসলিম হল একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী হল। এর সংস্কার কার্যক্রম দ্রত করবে সরকার। এ বিষয়ে সার্বিক প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।”

এসময় প্রতিনিধি দলে উপস্হিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি জনাব জাকির আহমেদ খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাহাব উল্লাহ,সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, নাছির উদ্দিন মাহমুদ ও কে এম মোজাম্মেল হক।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button