News
পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল বুধবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে দেশটিতে সফরে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ প্রেক্ষিতে গত সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন। তার সঙ্গে পাঁচ সদস্যের একটি সংসদীয় দল রয়েছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন।
উল্লেখ্য, সফর শেষে ২৯ নভেম্বর প্রতিনিধিদলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।
source: The Dhaka Diary