News

একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

পাকিস্তান সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশকে শোষণ করেছে এবং দেশটির সাথে একটি উপনিবেশের মতো আচরণ করেছে। এসময় তিনি আরো বলেন, ১৯৭১ সালে বাঙালিদের সহায়তা নয় বরং পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছিল ভারত।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্পিকার। তার বক্তব্য পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

হাফিজ উদ্দিন হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে (প্রত্যর্পণ করতে) অস্বীকার করে, তবে ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে। তিনি জানান, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাঙালি জনগণকে সহায়তা করেনি, বরং তারা পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যে কাজ করেছিল।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button