News

শেখ হাসিনা ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা এখন ভারতের জন্যও একটি অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি যে একটি সমস্যা, তা ভারতও বুঝতে পারছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

Advertisement

হুমায়ুন কবির বলেন, আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে তাকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য রয়েছে আরেকটি নীতি।

তিনি বলেন, প্রত্যর্পণই শেখ হাসিনাকে দেশে ফেরানোর একমাত্র পথ। তিনি নিজে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

source: Asia Post

Leave a Reply

Back to top button