News

একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা—হাসিনাকে রাশেদ খাঁন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। এ পরিস্থিতিতে তাকে ফেসবুক লাইভে এসে নিজের জীবিত থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি প্রতিবেদন নিজের ফেসবুক পাতায় শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা …’

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পাতা থেকে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, অডিওটি অন্তত এক বছর আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে। তবে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button