News

পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তান সফর শেষে শাহজালাল বিমানবন্দরে স্পিকার ও তার সফরসঙ্গীরা© জাতীয় সংসদ সচিবালয়
পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছান। 
 
এর আগে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
 
এসময় বিমানবন্দরে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button