বসনিয়ার গুপ্তচরবৃত্তির অভিযোগের কড়া জবাব ইরানের

বসনিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে চার ইরানি নাগরিককে বহিষ্কারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বহিষ্কৃত চারজনের মধ্যে তিনজনই সারায়েভোয় অবস্থিত ইরানি দূতাবাসের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন কর্মকর্তা।
আরাগচি অভিযোগ করেন, বিভিন্ন দেশে ইরানের বিরুদ্ধে নেতিবাচক পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করছে। তিনি বলেন, প্রতিদিনই কোনো না কোনো দেশ থেকে ইরানি কূটনীতিকদের গ্রেপ্তার, বহিষ্কার কিংবা সাইবার হামলার অভিযোগ সামনে আনা হচ্ছে।
তিনি আরও বলেন, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি পরিকল্পিত প্রচেষ্টা বাস্তবায়ন করা হচ্ছে বলে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।
তবে বিষয়টি সমাধানে বসনিয়া সরকারের সঙ্গে ইরানের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আরাগচি। তার ভাষায়, দুই দেশের মধ্যে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসনে তেহরান কাজ করছে।
সূত্র: আল জাজিরা
source: Barta Bazar