News

আ.লীগের ‘লকডাউনে’ দেশের বিভিন্ন স্থানে নাশকতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া গেছে। সরকারি-বেসরকারি স্থাপনা, থানা ও জনবহুল এলাকায় ককটেল নিক্ষেপ করেছে দলটির নেতাকর্মীরা। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার এসব ঘটনা ঘটে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানায় পদ্মা সেতুসংলগ্ন এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। নাওডোবা এলাকায় নিহত হন ইব্রাহিম সিপাহী। তিনি যুবলীগকর্মী এবং সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। অন্যদিকে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে সংঘর্ষে নিহত হন আওয়ামী লীগকর্মী নিজামউদ্দিন মৃধা। তিনি মৌলভীকান্দির দাদন মৃধার ছেলে। এই দুজন নিহতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, জাজিরায় প্রাণহানি ঘটেছে অন্তর্কোন্দলের জেরে।

জানা গেছে, পাবনার বেড়া মডেল থানায় রোববার ভোরে আকস্মিক হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্র ফালা ও বল্লম নিক্ষেপ এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায় । পুলিশ তাৎক্ষণিকভাবে অর্ধশতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের আক্রমণ প্রতিহত করেন। এ সময় সন্ত্রাসীরা পুলিশের একটি মোটরবাইকে আগুন এবং একটি দূরপাল্লার বাস ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করেন । ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেড়া থানার ওসি গোলাম মোস্তফা।

Amardesh_AL_ins

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের পাশে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button