Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাস

লেবাননে থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের তালিকা করা হচ্ছে

ডেস্ক রিপোর্ট:
লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার লক্ষ্যে তালিকাভুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশটিতে আটকে পড়াদের ফেরাতে একযোগে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (৯ অক্টবোর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে প্রায় এক হাজার অভিবাসী কর্মী বাংলাদেশে ফেরত আসতে ইচ্ছুক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যেই পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশের মিশন প্রধানরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এদিকে আজ প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা যেন একটু উত্তরে সরে যায়। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যাতে তারা চলে আসতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেবাননে আটকে পড়াদের নিরাপদে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে অবস্থানরত যে সব প্রবাসী বাংলাদেশি দেশে আসতে ইচ্ছুক নয়, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র সচিব।

Source: প্রবাস বার্তা

Back to top button