Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

সরকারি কর্মকর্তারা হাসিনার আমলের মতো অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর দেখতে চাই না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে।
 
তিনি বলেন, ঢাকা-৮ আসনের শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। সবাইকে এগিয়ে আসার আহবান জানাই। ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি।
 
নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাহদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া সবার, তাকে ব্যাবহার করে নির্বাচনী ফায়দা লুটার চেষ্টা চলছে। এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক। এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। 
 
এ সময় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button