Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জামালপুরের ইসলামপুরে জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (২৯নভেম্বর) দুপুরে উপজেলা কুলকান্দি খানবাড়ী দলীয় কার্যালয়ে ইসলামপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদের হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

তিনি আরো বলেন, আজ আমাদের মনটা ভালো না আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, বার বার মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ তায়ালা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই দেশনেত্রী জন্য দোয়া করবেন। যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।

 

বার্তা বাজার/এস এইচ

 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button