Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

চুয়াডাঙ্গা-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী রুহুল আমিন বিজয়ী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চুয়াডাঙ্গা-২ আসনের চূড়ান্ত ফলাফলে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি এবং একটি পোস্টাল কেন্দ্রসহ মোট কেন্দ্র সংখ্যা ১৭৫।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. রুহুল আমিন পোস্টাল ভোটের ২ হাজার ৫৮৯ ভোটসহ মোট ২ লাখ ১০ হাজার ১১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পোস্টাল ১ হাজার ১৬৫ ভোটসহ মোট ১ লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।

ফলাফলে দেখা যায়, মো. রুহুল আমিন ৪৬ হাজার ৮১২ ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেছেন। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে এগিয়ে থাকলেও পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর তার ব্যবধান আরও বাড়ে।

ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button