Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

গাজীপুরে ড. হাফিজুর রহমানকে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ড. হাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।

সমাবেশে তিনি বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী ও জনবহুল সিটি করপোরেশন। নগরবাসী একটি সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তিনি দাবি করেন, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ড. হাফিজুর রহমান একজন গ্রহণযোগ্য প্রার্থী এবং তার নেতৃত্বে নগরীতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মেয়র প্রার্থী ঘোষণার পর ড. হাফিজুর রহমান বলেন, “ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের প্রত্যাশা ও জুলাই শহীদদের আদর্শ সামনে রেখে একটি মানবিক, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে কাজ করব। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা, নাগরিক সেবা সহজ করা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা হবে আমার অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণমুক্ত একটি বাসযোগ্য গাজীপুর গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

সমাবেশে মুহাম্মদ আব্দুর রব, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের আমির মুহাম্মদ জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীল সদস্য, পেশাজীবী প্রতিনিধি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button