Bd বাংলাদেশ

বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ভূমিধস বিজয়

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পটুয়াখালী-২ বাউফল আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট।

তৃতীয় অবস্থানে থাকা হাতপাখার প্রার্থী আবদুল মালেক পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট। মোট ১১৫টি কেন্দ্রে মোট ৩১৫০০০ ভোটারের মধ্যে ১৮৫১৯৩ জন ভোট দিয়েছেন।

সকাল সারে ৭ টা থেকে শুরু হওয়া নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ১১৫ টি কেন্দ্রের ভোট গ্রহন শেষ হয়, এ আসন থেকে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করলে ও ভোটের দুদিন আগে গনঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী হাবিব মাস্টার ধানের শীষ প্রতিকের শহিদুল আলম তালুকদার কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button