Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

আচরণবিধির লঙ্ঘন করে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন করলেন বিএনপি প্রার্থী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নির্বাচনের উত্তপ্ত মাঠে নীলফামারীতে ঘটে যাওয়া একটি ঘটনা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নীলফামারী-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শাহরিন ইসলাম তুহিন। অভিযোগ উঠেছে, তিনি দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে নির্বাচনী নৈতিকতার স্পষ্ট ব্যত্যয় ঘটিয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারী সদর আধুনিক হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শেষে। প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র নিশ্চিত করেছে, জনসভা শেষ হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে প্রার্থী শাহরিন ইসলাম তুহিন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য বিশেষ লাঞ্চের ব্যবস্থা করেন। ওই আয়োজনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণও লক্ষ্য করা গেছে।

নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে- কোনো প্রার্থী বা রাজনৈতিক দল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের উপহার, আপ্যায়ন বা ব্যক্তিগত সুবিধা দিতে পারবে না। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রার্থীর এমন ঘনিষ্ঠ আতিথেয়তা শুধু নৈতিকতাবিরোধী নয়, বরং নির্বাচনের নিরপেক্ষতার প্রতি সরাসরি হুমকি।

স্থানীয় বিশ্লেষক ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনে করছেন, এ ধরনের ঘটনা ভোটারদের মনে পক্ষপাতিত্বের আশঙ্কা তৈরি করবে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করবে। সাধারণ ভোটারদের প্রশ্ন যারা ভোটের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে, তারা যদি কোনো প্রার্থীর আতিথেয়তা গ্রহণ করেন, তাহলে কীভাবে তারা নিরপেক্ষ থাকবেন?

এ ঘটনায় এখন পর্যন্ত জেলা প্রশাসন বা পুলিশ বিভাগের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা বক্তব্য দেওয়া হয়নি। এই নীরবতা জনমনে সন্দেহ ও উদ্বেগ আরও গভীর করেছে।

স্থানীয় নাগরিক সমাজের দাবি, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করতে হবে। অভিযোগটি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন তারা।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button