Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

পিরোজপুর-১ আসনে জিতলেন মাসুদ সাঈদী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পিরোজপুর ১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

তিনি ভোট পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৮২৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১৩৫৫ ভোট।

ঘোষিত ফলাফলে, জিয়ানগর উপজেলার ২৯টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাঈদী ৩৩ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১২ হাজার ৪১৩ ভোট।

সদর ও পৌরসভার ৬৬ কেন্দ্রের ফলাফলে মাসুদ সাঈদী পেয়েছেন ২১ হাজার ৪৩৩ ভোট। আর ধানের শীষের আলমগীর ১৪ হাজার ২৮৫ ভোট।

১৯৯৬ আর ২০০১-এর নির্বাচনে এখানে জামায়াতের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। ৯৬-এর ভোটে এককভাবে নির্বাচন করে সাঈদী জেতেন ২৬০ ভোটের ব্যবধানে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: jugantor.com

Back to top button