Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কক্সবাজারে ধানের শীষের উঠান বৈঠক: ‘আ. লীগ করেছেন, অপরাধ করেননি’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

‘আওয়ামী লীগ করেছেন অপরাধ করেননি। আপনাদের একটা দল পছন্দ ছিল আর কি। তাই বলে আপনাদের আমরা খারাপ বলতে পারব না। আপনারা এখন এলাকায় শান্তি চাইলে পেছন থেকে জোগান দিয়ে হলেও ধানের শীষে ভোট দিন।’

এমন বক্তব্যের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। বক্তা হচ্ছেন কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মর্জিনা আকতার।

নারী নেত্রী মর্জিনা আকতার গত সোমবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাদিমুরা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। কক্সবাজার-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে আয়োজন করা হয়েছিল উঠান বৈঠকটি।

তিনি এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের আদর্শের প্রতি অনুরক্ত হওয়া অপরাধ হতে পারে না। তেমনি কেউ আওয়ামী লীগ করে কোনো অপরাধ করেননি। যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, সেহেতু দলটির তৃণমূল নেতাকর্মীরা এলাকায় শান্তি স্থাপনের স্বার্থে হলেও ধানের শীষ প্রতীকে ভোট দিতে এগিয়ে আসুন।’

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button