Bd বাংলাদেশ

মহান সংসদে তেলের ভাণ্ডার, বাইরে তেল অনুপস্থিত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জ্বালানি তেল সংকটে সরকারি পদক্ষেপের সমালোচনা করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন। এত পরিমাণ তেল মহান সংসদে, বাইরে অলরেডি তেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন কামাল হোসেন।

সংসদে তিনি আরও যাত্রাবাড়ী-কদমতলি এলাকার দূষণ, অব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিয়ে কথা বলেন। এমনকি সায়েদাবাদ এলাকায় যানজট নিরসনে সরকারের বিশেষ দৃষ্টি আহ্বান করেন।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৮ সালে বিএনপি গণভোট শুরু করেছে আর ২০২৬ সালে এসে তারাই গণভোট অস্বীকার করছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Back to top button