Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

‘আয় হাদীর লাশ নিয়ে যা’—এর চেয়ে বড় শ্লেষ জুলাই-পরবর্তী সময়ে আর হয়নি: সাইফুল্লাহ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলা এবং শাহবাগে অবরোধ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ হামলার প্রতিবাদ জানাচ্ছেন নানা শ্রেণি পেশার মানুষ। জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘আয় হাদীর লাশ নিয়ে যা’—এর চেয়ে বড় শ্লেষ জুলাই-পরবর্তী সময়ে আর হয়নি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে মুহাম্মাদ সাইফুল্লাহ বলেন, ‘আপনি আপনার রাষ্ট্রীয় বাসভবন থেকে বের হয়ে এসে তাদের বলতেন- এই আমার সন্তানেরা, আমি তোমাদের দাবির সাথে একমত। পুলিশ তাদের তদন্তে এদ্দূর এগিয়েছে, অমুক অমুক সংস্থা তাদের তদন্ত ও প্রতিবেদন এই পর্যন্ত দিয়েছে- এই যে দেখো, তার হার্ডকপি ডকুমেন্টস।’

তিনি আরও বলেন, ‘আর জাতিসংঘের তদন্ত তো মুখে বললেই হয় না, আমি আমার মেয়াদের মধ্যেই এটি উপস্থাপন করব- ওয়াদা করলাম। ব্যাস, এতটুকুই তো! কিন্তু যাদের ভেজা রক্তে আপনি যমুনায়, তাদেরকেই আবার ভালোভাবে পিটিয়ে নিলেন! যারা তৃতীয় কান দিয়ে কথা শোনে, সরাসরি মুখোমুখি হওয়ার যোগ্যতা রাখে না- তাদের জন্য আমাদের একমুখ থুতু এখন এবং আগামীতেও।

সাইফুল্লাহ বলেন, নিরাপত্তার লোকেরা আপনাদের ভয়ের গান শোনায়! অথচ কত প্রাণের বিনিময়ে আপনারা সেখানে! নিজের সন্তানের মুখোমুখি হয়ে তথ্যটাও সামনে এসে দিতে ভয় পেলে সাহসী সন্তানদের ত্যাগে সেখানে বসেছেন কেন? আপনার একজীবনে আর হারাবার বা পাবারই কি আছে! যারা আপনার নিরাপত্তায়, তাদের লাঠির সে কী জোর! বন্য শুয়োরের মত তাদের আচরণ! তারাই ডাক দিচ্ছে- “আয় হাদীর লা//শ নিয়ে যা।” এরচেয়ে বড় শ্লেষ জুলাই-পরবর্তী সময়ে আর হয়নি!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Back to top button