ইরানের জন্য ৬টি স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান, দেয়া হবে ট্রানজিট সুবিধা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
মার্কিন নৌ অবরোধের কারণে বিশ্ববাজারের সঙ্গে ইরানের যোগাযোগ ছিন্ন হওয়ায় ছয়টি ট্রানজিট পথ খুলেছে পাকিস্তান। ছয়টি নির্দিষ্ট ট্রানজিট পথের মাধ্যমে তৃতীয় দেশের পণ্যও ট্রাকে করে পাকিস্তান হয়ে ইরানে পৌঁছতে পারবে। তবে এই ট্রানজিট সুবিধা ভারতীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ইরানি বন্দর অবরোধ এবং হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের চেষ্টাকারী জাহাজের ওপর গত ১৩ এপ্রিল নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।এই কারণে পাকিস্তানের করাচি বন্দরে হাজার হাজার কনটেইনার আটকা পড়ে আছে। পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরানে গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে। উপসাগরীয় অঞ্চলে অবরোধের কারণে তিন হাজারের বেশি কনটেইনার পাকিস্তানের বন্দরগুলোতে আটকে আছে। এই কারণে পাকিস্তানের করাচি বন্দরে হাজার হাজার কনটেইনার আটকা পড়ে আছে। পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরানে গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে। উপসাগরীয় অঞ্চলে অবরোধের কারণে তিন হাজারের বেশি কনটেইনার পাকিস্তানের বন্দরগুলোতে আটকে আছে। শর্ত হলো এসব কার্যক্রমে কঠোর নজরদারি চালাবে শুল্ক কর্তৃপক্ষ।
সীমিত দূরত্বের এই পথে ইরান সীমান্তে পৌঁছাতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন ঘণ্টা। যেখানে করাচি বন্দর থেকে ইরান সীমান্তের দূরত্ব ১৬ থেকে ১৮ ঘণ্টা। কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, করাচি বন্দরের তুলনায় গোয়াদর-গাব্দ পথটি ব্যবহার করলে পণ্য পরিবহনের খরচ প্রায় ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত কমে আসবে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারজুড়ে সীমান্ত রয়েছে। ফলে বিকল্প হিসেবে স্থলপথে বাণিজ্য এখন গুরুত্ব পাচ্ছে। সমুদ্রপথে অনিশ্চয়তা বাড়ায় এই উদ্যোগ আঞ্চলিক বাণিজ্যে নতুন গতি আনতে পারে।
এসব কনটেইনার বহনকারী জাহাজগুলো ইরানের বন্দরে পৌঁছতে পারছে না। ফলে গত ২৫ এপ্রিল পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় 'পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট আদেশ ২০২৬' জারি করেছে। এই আদেশ অনুযায়ী, তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের মধ্য দিয়ে সড়কপথে পরিবহন করে ইরানে পাঠানো যাবে। এসব স্থলপথ খোলায় ইরানের জন্য আন্তর্জাতিক ব্যবসার দ্বার কিছুটা উন্মুক্ত হয়েছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

