Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ইরানি সুপারট্যাংকার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মার্কিন নৌবাহিনীর চোখ এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালিতে প্রবেশ করেছে ইরানের দ্বিতীয় একটি বিশালাকার তেলবাহী জাহাজ (ভিএলসিসি)।

তেল শিপিং পর্যবেক্ষণকারী সংস্থা 'ট্যাংকারট্র্যাকার্স ডটকম' এ তথ্য নিশ্চিত করেছে। জাহাজটি বর্তমানে ইন্দোনেশীয় পানিসীমা হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্যাংকারট্র্যাকার্স জানায়, 'দেরিয়া' নামের এই জাহাজ বর্তমানে লম্বক প্রণালি অতিক্রম করছে। এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে জাহাজটি ১৮ লাখ ৮০ হাজার ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ভারতে খালাসের চেষ্টা করে ব্যর্থ হয়।

সংস্থাটি আরো জানায়, ‘আমরা লক্ষ করেছি, ভারতের ঘটনার পর জাহাজটি দক্ষিণ দিকে যাত্রা অব্যাহত রাখে। ঠিক ওই সময়েই ওই অঞ্চলে থাকা এর সমগোত্রীয় অন্যান্য জাহাজকে মার্কিন নৌবাহিনী ইরানে ফিরে যেতে বাধ্য করছিল। বর্তমানে জাহাজটি রিয়াউ দ্বীপপুঞ্জের নির্ধারিত মিলনস্থলের দিকে এগিয়ে যাচ্ছে।’

এর মাত্র এক দিন আগেই ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছিল, ১৯ লাখ ব্যারেল তেলবাহী ইরানের আরো একটি সুপারট্যাংকার 'হিউজ' মার্কিন নৌবাহিনীকে ফাঁকি দিয়ে লম্বক প্রণালিতে প্রবেশ করেছে। সেটিও রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল।

ট্র্যাকিং ফার্মটির তথ্যমতে, গত এপ্রিলে ইরান থেকে অপরিশোধিত তেল নিয়ে মোট ২৫টি ট্যাংকার যাত্রা শুরু করেছিল। এর মধ্যে সাতটি ট্যাংকারকে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে ফেরত পাঠায় এবং দুটি জাহাজ মার্কিন বাহিনী জব্দ করে। বাকি জাহাজগুলো তাদের গন্তব্য বা নির্ধারিত স্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button