Bd বাংলাদেশ

‘ঢাবিতে আগে কিছু হলে ছাত্রদলের কাছে সব দোষ ছিল ৩৬ পৃষ্ঠার ভিসির, আর এখন ডাকসুর’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচিত সদস্য রায়হান উদ্দীন বলেছেন, আগে ঢাবিতে কোনোকিছু হলে ৩৬ পৃষ্ঠার ভিসির বাসভবন ঘেরাও করতো ছাত্রদল। সব দোষ ভিসির। কোনকিছু হলেই বিচার বা সমাধান না চেয়ে সরাসরি ভিসির পদত্যাগ চাইতো৷ কারণ, ভিসি সুপ্রিম অথরিটি। সব দায় তার। এখন কোনোকিছু হলেই ডাকসুর দোষ। কারণ এখন ঢাবির সুপ্রিম অথরিটি ডাকসু।

গতকাল মঙ্গলবার (০৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে ছাত্রদলকে খোঁচা দিয়ে তিনি এসব মন্তব্য করেন।

দ্য ঢাকা ডায়েরির পাঠকদের জন্য রায়হান উদ্দীনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘আগে ঢাবিতে কোনকিছু হলে ৩৬ পৃষ্ঠার ভিসির বাসভবন ঘেরাও করতো ছাত্রদল। সব দোষ ভিসির। কোনকিছু হলেই বিচার বা সমাধান না চেয়ে সরাসরি ভিসির পদত্যাগ চাইতো৷ কারণ, ভিসি সুপ্রিম অথরিটি। সব দায় তার।’

‘এখন কোনকিছু হলেই ডাকসুর দোষ। কারণ এখন ঢাবির সুপ্রিম অথরিটি ডাকসু। ডাকসুর অফিস থেকেই সকল সিদ্ধান্ত আসে। আর ভিসির আফিস থেকে আসে দলীয় সিদ্ধান্ত।’

‘এখন ভিসির পদত্যাগের দাবি আর কেউ করে না। ভিসির সিভির পৃষ্ঠা সংখ্যা, যৌগ্যতা কিংবা ‘লাগা রে লাগা’ স্লোগান নিয়েও কেউ কথা বলে না। তিনি যেন সাক্ষাৎ ফেরেশতা।’

‘ঢাবির সুপ্রিম অথরিটি যেহেতু বিএনপির শিক্ষা সম্পাদকের দায়িত্বে আছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত তারেক রহমানের নির্দেশনায় নিয়ে থাকেন তাই ছাত্রদল তার বিরোধিতা করার সুযোগ নেই।’

‘সুতরাং, হামের অস্থায়ী চিকিৎসা খেলার মাঠে না করার সিদ্ধান্ত ভিসি নিলেও ডাকসুর উপর দায় দিতে হবে। সকল সিদ্ধান্ত ভিসি নিলেও দোষ ডাকসুর।’

‘গতকাল থেকে যারা শুধু ডাকসুর বিরোধিতা করতে গিয়ে এই স্পষ্ট অপরাজনীতির পক্ষে মিথ্যা ন্যারেটিভ উৎপাদন করেছেন, এই কুৎসিত রাজনীতি আপনাদের কতদূর নিয়ে যায় দেখি।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button