Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গতকাল (৭ মে) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নোটিশ পাওয়া তিন নেতা হলেন জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা এবং সদস্য মো. জাহিদ হাসান ও এস এম তানিম হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মো. এস এম তানিম হাসান বলেন, আমি শোকজের কারণ জানিনা। আমাকে অবগত করা হয় নাই।

মো. জাহিদ হাসান বলেন, সেলিম রেজা ভাইয়ের যে বিষয়ে নিউজ হয়েছিল আমি ঐ ঘটনা জানতামই না। নিউজ হওয়ার পর জেনেছি। আমি সংগঠন বিরোধী কোন ঘটনায় জড়িত নই। দল থেকে যেহেতু কারণ দর্শাতে বলা হয়েছে সেহেতু আমি দলীয় দায়িত্ব পালনের জন্য কেন্দ্রে যেয়ে অবস্থান পরিষ্কার করব।

এ বিষয়ে শোকজপ্রাপ্ত যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম রেজা বলেন, কিছুদিন আগে জুলাই শহীদের পিতাকে হুমকি এবং দোকান দখলের অভিযোগের ঘটনায় আমি আমার অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষ্কার করেছি। এ ঘটনায় আমার সম্পৃক্ততা নেই। শোকজপ্রাপ্ত বাকী দুজন এ ঘটনায় অভিযুক্তও নয়। তবুও কেন কেন্দ্র থেকে এটা দিল আমি জানিনা, আমি হতাশ। আমি দুঃসময়ে রাজনীতি করেছি। আমি কখনোই দলকে কলঙ্কিত করতে পারিনা। কেন্দ্র যেহেতু ডেকেছে আমি যেয়ে অবস্থান পরিষ্কার করব।

 

বার্তা বাজার/এস এইচ

 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button