Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিএনপির সভাপতির অর্ধকোটি টাকা লুট

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় প্রাইভেটকার থামিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটর।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় প্রাইভেটকারের গতিরোধ করে এ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের লেনদেনের টাকা দিতে একটি প্রাইভেটকারযোগে রওনা হন। গাড়িটি মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় পৌঁছালে ৮/৯ জনের একদল ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে গতিরোধ করে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় গাড়িতে থাকা ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button