Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্যাম্পাস বার্তা

কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৭ জুলাই (শুক্রবার) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত এ মিছিল হয়৷

‎এসময় তাদেরকে ‘জুলাইয়ের শহীদদের লাল সালাম’, ‘শহীদ আবু সাঈদকে লাল সালাম’; ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’; ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

‎কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক কুবি’র ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রায় ১,৪০০ জন শহীদ এবং ৩৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো কষ্ট ভোগ করতেছে। এছাড়া খুনি হাসিনা, ডিজিএফআই, এনএসআই এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বর্তমান সরকারের আহ্বান রইল। একই সঙ্গে আওয়ামীলীগকে দলীয় বিচারের আওতায় আনার দাবি জানাই। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশ আবারও রক্তাক্ত হতে পারে।”

source: Barta Bazar

Leave a Reply

Back to top button