ফ্যাক্ট চেক

রংপুরে মসজিদের সামনে হিন্দুদের অস্ত্র প্রদর্শন দাবিতে ছড়ানো ভিডিওটি তাজিয়া মিছিলের

গতকাল (১৭ জুলাই) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, রংপুরে রথযাত্রায় মসজিদের সামনে হিন্দুরা অস্ত্র প্রদর্শন করছেন। কোথাও কোথাও ভিডিওটি পোস্ট করে ‘উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া’ বলেও প্রচার করা হচ্ছে। 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি রথযাত্রা হিন্দু ধর্মালম্বীদের দ্বারা অস্ত্র প্রদর্শনের নয়। 

ভিডিওর কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে মাহিন নামক একটি ফেসবুক একাউন্টে গত ২৬ জুন আপলোড হওয়া একই ভিডিও পাওয়া যায়। ক্যাপশনে লেখা, ‘‘রংপুর নগরীর আলমনগর এলাকায় তাজিয়া মিছিল ঘুরতে বেরিয়েছিলাম, অনেক মানুষের ভিড় দেখে মুহূর্তটা ভিডিও করে রাখলাম।”

মাহিন ছাড়াও অন্য একাউন্টেও তাজিয়া মিছিলের ভিডিও বলে গত ২৭ জুন পোস্ট পাওয়ায় গেছে।

গুগল জিওলোকেট করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে এটি রংপুর স্টেশন রোডে শেখ মাহমুদ বাসিন (রা.) ঘোড়াপীর মাজারের শরীফের সামনে ধারণ করা হয়েছে। এবং একই স্থানে তাজিয়া মিছিলের অন্য ভিডিও পাওয়া গেছে। 

এদিকে, রথযাত্রা হয়েছে গত বৃহস্পতিবার আর তাজিয়া মিছিল হয়েছে গত ২৬ জুন। 

সুতরাং রথযাত্রার ভিডিও থেকে হিন্দুদের অস্ত্র প্রদর্শনের ভিডিও বলে যে ভিডিও ছড়ানো হচ্ছে প্রকৃতপক্ষে ভিডিওটি তাজিয়া মিছিলের।

source: The Dissent

Back to top button