Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্য বহনকারী বাসের সঙ্গে সংঘর্ষ, হতাহত ৬৫

সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

শনিবার দেশটির দেইর ইজোর থেকে দামেস্কগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, দুর্ঘটনায় একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অন্যটি ছিল সাধারণ যাত্রীবাহী বাস।

আহতদের উদ্ধার ও লাশ সরিয়ে নিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেলিকপ্টার ব্যবহার করা হয়। সানা জানায়, পালমিরা বিমানবন্দর থেকে আহত ও নিহতদের হোমস শহরের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলা ও আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এমএমআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button