জাতীয়
গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সিপিবির মানববন্ধন

শিল্প-কারখানা রক্ষায় গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস অফিসের সামনে মানববন্ধন করেছে তারা।
এসময় তারা বিভিন্ন প্রেকার্ড প্রদর্শন করেছে, সেখানে লেখা আছে— ‘গ্যাস চুরি ও অব্যবস্থাপনা দূর কর’ ও ‘মানসম্পন্ন সিলিন্ডারে সঠিক ওজন ও ন্যায্যমূল্যে গ্যাস দেও’।
source: Daily Amar Desh