সর্বশেষ

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় মিছিল বের করার অভিযোগে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে মিরপুর-১২ নম্বরে অবস্থিত মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ সংগঠনের একটি ব্যানার, একটি সাদা রঙের হাই-এস মাইক্রোবাস এবং গ্রেপ্তার দুজনের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একদল নেতাকর্মী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করেছিল। টহলরত পুলিশ সদস্যরা সেখানে উপস্থিতি জানালে মিছিলকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে ১৭ জনকে আটক করতে সক্ষম হলেও বেশ কয়েকজন পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি আনুষ্ঠানিকতা শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button