সর্বশেষ

আবারো মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ঘটনা তদন্তে মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার সময় পাইলট সময়মতো ইজেক্ট করে (প্যারাসুট নিয়ে লাফ দিয়ে) বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীতে উদ্ধারকারী দল তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করে। তাঁর বর্তমান অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলটি নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ও মার্কিন সামরিক কর্তৃপক্ষ ঘিরে রেখেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে মার্কিন বিমানবাহিনী।

উল্লেখ্য, এফ-৩৫ হলো যুক্তরাষ্ট্রের তৈরি অন্যতম শক্তিশালী ও ব্যয়বহুল স্টিলথ যুদ্ধবিমান। তবে এর আগে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন স্থানে কারিগরি ত্রুটি বা অন্যান্য কারণে এই মডেলের কয়েকটি বিমান দুর্ঘটনার মুখে পড়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button