ইরানি হামলার চোটে কুয়েত ছাড়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার মুখে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতির নিরাপত্তা ও ঝুঁকি পর্যালোচনায় নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।কুয়েতে দীর্ঘদিনের সামরিক উপস্থিতির সুরক্ষায় ঘাটতি দেখা দেওয়ায় ওয়াশিংটন এখন সেখানে সৈন্য সংখ্যা ও সামরিক ঘাঁটি পুনর্মূল্যায়নের কথা ভাবছে।
মার্কিন সেনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটার পর ঝুঁকি কমাতে সেনা কমানো এবং ঘাঁটিগুলো কৌশলগতভাবে স্থানান্তরের বিষয় বিবেচনা করছে পেন্টাগন। এই ধরনের হামলায় স্পষ্ট হয়ে উঠেছে যে, বিপুল সংখ্যক মার্কিন সেনা উপস্থিত থাকলেও তা আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের মুখে শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে পারছে না।
অন্যদিকে কুয়েত সরকার এখনো ওয়াশিংটনকে তাদের মূল নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করলেও কৌশলগতভাবে নতুন পথ খুঁজছে। আত্মরক্ষা জোরদারে একটি শক্তিশালী নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে নতুন প্রতিরক্ষা চুক্তিসহ বিকল্প নিরাপত্তা অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে দেশটি।
source: Azadir Dak