Bd বাংলাদেশ

এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জ ৪ (মাধবপুর চুনারুঘাট) আসনের প্রার্থী ছিলেন আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তিনি এই আসনে ইসলামি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী কাছে।

এই আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। এক লাখের বেশি ভোটের ব্যবধানে হেরেছেন তাহেরী। এই আসনে ভোটের শতকরা হার ৫৬ দশমিক ১০।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button