News
বেনজীর আহমেদের জামিনের বিষয়ে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির প্রসঙ্গে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ।
তিনি বলেন, এ বিষয়ে আমি এখনো পুরোপুরি অবগত নই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এর আপডেট পাব। আমি তো এইমাত্র বিভিন্ন মিটিং থেকে আসলাম, তাই যে বিষয়টি সম্পর্কে আমি এখনো পুরোপুরি অবগত নই, তা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলাটা আমার জন্য ঠিক হবে না।
বেনজীর আহমেদকে ফেরানোর প্রশ্নে উপদেষ্টা বলেন, ফিরিয়ে আনার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া শুরু করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে, আলাপ-আলোচনা চলছে। অগ্রগতি হলে আপনাদের জানানো হবে।
আওয়ামী লীগ আমলের আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগে তদন্ত করছে দুদক। সেই তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। সেই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ১২ জুন ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়।
source: The Dhaka Diary