কেবল প্রতিরক্ষা নয়, প্রয়োজনে যেকোনো দেশে অভিযান চালাবে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো দেশ ইরানে হামলা চালালে সেই দেশেও অভিযান চালানো হবে।
বাহিনীটি তাদের প্রতিরক্ষানীতি পরিবর্তন করে ‘আক্রমণাত্মক কৌশলভিত্তিক’ অবস্থান গ্রহণ করছে বলে জানিয়েছেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে ইরানের পশ্চিম সীমান্তসংলগ্ন এলাকায় কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান সামরিক মহড়া চালিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে দেশটি নিজেদের রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত কিছু মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে মার্কিন মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবে হামলার প্রেক্ষাপটে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা
শু
source: Barta Bazar