News

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের চৌরাস্তার ডেগিরচর ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে বেলা তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেট্রিক্স গার্মেন্টস নামে তৈরি পোশাক কারখানার ৮ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

পরে কোনাবাড়ী, গাজীপুর ফায়ার স্টেশনের চারটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button