News

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘ভুয়া ফটোকার্ড’ প্রচারের অভিযোগ রাশেদ খাঁনের

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘বিপথগামী নেতাকর্মীরা’তার নাম ব্যবহার করে জাইমা রহমানকে নিয়ে একটি ‘ভুয়া ফটোকার্ড’ প্রচার করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, কয়েক দিন ধরে তার নামে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ওই ফটোকার্ডে তার নাম ব্যবহার করে লেখা হয়েছে, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান এসি রুমে ফ্যান ব্যবহার করেন না!’

এ বক্তব্য তিনি দেননি দাবি করে রাশেদ খাঁন বলেন, তার নামে এমন অসত্য বক্তব্য প্রচারের বিষয়টি রিউমার স্ক্যানার ও দ্য ডিসেন্ট তাদের পেজে তুলে ধরেছে।

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘ভুয়া ফটোকার্ড’ প্রচারের অভিযোগ রাশেদ খাঁনের

তিনি অভিযোগ করে বলেন, জামায়াত-শিবির আমার বক্তব্যের কোনো জবাব দিতে না পেরে আমার বিরুদ্ধে একের পর এক ভুয়া ফটোকার্ড বানিয়ে প্রচার করছে।

এর আগে তার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের হামলার একটি ‘ভুয়া’ ঘটনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নারীর সঙ্গে তার ছবি জুড়ে দেওয়ার মাধ্যমে মিথ্যাচার করা হয়েছে বলেও দাবি করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি বলেন, মাঝেমধ্যে মনে হয়, ইসলামের নাম ভাঙিয়ে আর কত অপকর্ম ও মিথ্যাচার করবে এই মুনাফেক বাহিনী?

তবে তার এসব অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্রশিবিরের সংশ্লিষ্ট নেতাকর্মীদের কোনও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button