‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে’ ছাত্রদলের স্লোগানে উত্তাল ইবি

সারাদেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবন থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মী। পরে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে সংগঠনটি।
এসময় নেতাকর্মীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ভারত যদি বন্ধু হও, শেখ হাসিনাকে ফেরত দাও; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই; রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে; লীগ পাব যেখানে, ধোলাই হবে সেখানে; ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও, আমরা সবাই সজাগ রইবো, ষড়যন্ত্র রুখে দিব; আমাদের ক্যাম্পাস, আমরাই গড়বো; বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, ‘দীর্ঘদিন যারা অন্যায় অত্যাচার করেছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই— ফ্যাসিস্টের ঠিকানা বাংলাদেশের মাটিতে, এই ক্যাম্পাসে হবে না; হবে না; হবে না।’
source: Barta Bazar