News

‘শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জনপ্রশাসনকে ঢেলে সাজাতে ‘শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, যে প্রশাসনিক সংস্কার কমিশন আমরা করতে চাই কিন্তু সেই সংস্কার কমিশনকে যারা সাপোর্ট করবে ওইখানে যদি ভুত-টুত থাকে ওইটা ক্লিয়ার না করে করলে তো ভালো কাজ হবে না। একটু সময় লাগতেছে, শিগগিরই হবে ইনশাল্লাহ।

সোমবার (১৭ আগস্ট) সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এই তথ্য জানান। 

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে এই মতবিনিময় অনুষ্ঠান হয়।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন করার জন্য নির্বাচনী ইশতেহারে যে কথা বলা আছে সরকার সেই পয়েন্ট থেকে সরে আসে নাই। বরঞ্চ সেই লক্ষ্যেই কাজ করছে এবং ইন দি মিন টাইম কিছু প্রক্রিয়াও আপনারা দেখেছেন…. কিছু কিছু কাজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। বিশেষ করে আমাদের প্রশাসনের আগের সরকারের ধজাবাহী কিছু ব্যক্তি এখনো রয়ে গেছেন তাদেরকে সে সমস্ত জায়গা থেকে চিহ্নিত করে সে সমস্ত জায়গা ক্লিনজিং অপারেশন করার একটা চেষ্টা আমরা করেছি এবং সেটা ধারাবাহিক অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে দেশ এবং জাতির ক্ষতি হয়। বাট এট দি সেইম টাইম আমাদের এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে জনপ্রশাসন সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় রিপোর্ট দেয়া হয়েছিল। সেটাও আমরা লক্ষ্য করেছি এবং সেটা আমরা দেখেছি। আমরা খুব শিগগিরই জনপ্রশাসন সংস্কারের আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি সেটা আপনারা শিগগরিই  দেখতে পাবেন।

‘গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের যারাই কথা বলেছেন তারা সবাই আমাদের সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন যে, এই প্রথম এ পর্যন্ত কোন গণমাধ্যমে কোন ধরনের কোন সরকারি নিয়ন্ত্রণ এবং প্রভাব তারা অনুভব করেন নাই। সেই কারণে তারা আনুষ্ঠানিকভাবে একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছি। এই ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করার জন্য গণমাধ্যম কমিশন গঠন করার জন্য তাদের আগ্রহ এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোন অমিল নাই। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীদারদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছি এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের কাজও আমরা প্রায় শেষ করে নিয়ে এসছি। এখন আমরা ওয়ার্কিং গ্রুপ করব। তারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ড্রাফট তৈরি করবেন। তারপর আমরা এটা মন্ত্রিসভার কাছে উপস্থাপন করবো।  কাজ এগিয়ে চলছে সকলকে সাথে নিয়ে।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে সরকারের ১৮০ দিনের কার্যক্রম এবং সাফল্যগুলোর একটি পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র  বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধাননমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারি সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এসএম আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারি রাশেদ খান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল,প্রধানমন্ত্রীর স্ক্রিপট রাইটার মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন,সহকারি প্রেস সচিব কেএম নাজমুল হক, আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার ও আশরোফা ইমদাদ উপস্থিত ছিলেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button