News

‘মক্কা প্যাক্ট’ এর স্ট্র‍্যাটেজিক মুভ বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবে— আরিফ আজাদ

মক্কা প্যাক্টে যোগদান করতে পারে বাংলাদেশ© দ্য ঢাকা ডায়েরী সম্পাদিত
দেশের জনপ্রিয় ছদ্মবেশী ইসলামী লেখক ও গল্পকার আরিফ আজাদ বলেছেন পাশের দেশের দাদাগিরি কমাতে, ‘মক্কা প্যাক্ট’ এর স্ট্র‍্যাটেজিক মুভ বাংলাদেশকে অনেকটাই এগিয়ে রাখবে।
 
শনিবার নিজের ফেসবুকে তিনি এসব কথা লেখেন, তিনি বলেন, ‍‍“সৌদি আরবের নেতৃত্বে একটা নতুন ডিফেন্স জোট গঠিত হয়েছে যেটাকে ‘মক্কা প্যাক্ট’ বলা হচ্ছে। এই জোটে আছে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান। জোটটার মোটো হচ্ছে—এই তিন দেশের কারও উপর (অন্য দেশ কর্তৃক) সশস্ত্র হামলা হলে, সেটাকে তিন দেশের উপরেই আঘাত বলে বিবেচনা করা হবে।”
 
তিনি আরও বলেন, “অনেকটাই, ন্যাটো জোটের আদলে। ন্যাটোর আর্টিকেল ৫ এ-ও বলা আছে—ন্যাটো জোটভুক্ত কোনো দেশের উপর যদি সশস্ত্র হামলা হয়, সেগুলো জোটের অন্য দেশগুলোর উপরে আঘাত বলেই ধরে নেওয়া হবে।”
 
চুক্তির সম্ভাবনা টেনে তিনি বলেন, “শোনা যাচ্ছে, বাংলাদেশও এই ‘মক্কা প্যাক্ট’ এ থাকার সম্মতি প্রকাশ করেছে। সম্প্রতি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদিতে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সব মিলিয়ে, ‘মক্কা প্যাক্ট’ এ বাংলাদেশ থাকার সম্ভাবনাই বেশি এখন পর্যন্ত।”
 
সবশেষ তিনি বলেন, “যদি এই মুভটা চূড়ান্ত হয়, তাহলে বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ঘটনা হবে বলে মনে করি। পাশের দেশের দাদাগিরি কমাতে, এই স্ট্র‍্যাটেজিক মুভ বাংলাদেশকে অনেকটাই এগিয়ে রাখবে।”
 
প্রসঙ্গত, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক যৌথ সামরিক চুক্তি মক্কা ডিফেন্স প্যাক্ট। আন্তর্জাতিক রাজনীতিতে এটি ‘ইসলামিক ন্যাটো’ নামে পরিচিতি পাচ্ছে। এই চুক্তির মূল ভিত্তি হলো—তিনটি দেশের যেকোনো একটির ওপর বহিরাগত সশস্ত্র আক্রমণ হলে, তা সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং বাকি দুই দেশ রক্ষায় এগিয়ে আসবে। 
 
চুক্তিটির মাধ্যমে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক প্রযুক্তি খাতের উন্নয়ন আরো শক্তিশালী হবে। সম্প্রতি বাংলাদেশও এই জোটে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এবং বিশেষ করে ভারতের কৌশলগত নিরাপত্তা ভাবনায় নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। ভারত বাংলাদেশের উপর এ বিষয়ে কড়া নজর রাখছে। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button