News

রাইস কুকারে ভাত রান্নার সময় প্রাণ হারালেন গৃহবধূ

শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বুলি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বুলি বেগম ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যদের জন্য রাইস কুকারে ভাত রান্না করতে যান বুলি বেগম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানের লাশ উদ্ধার

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুলি বেগমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, ঘরের বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহারের আগে তার ও সংযোগ ঠিক আছে কি না, তা পরীক্ষা করে নেওয়া জরুরি। অসতর্কতার কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button